সমাজতন্ত্র আজও জীবন্ত: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে মানুষের আর্থসামাজিক অগ্রগতির জন্য সমাজতন্ত্রের অপরিহার্যতা আবারও প্রমাণ হয়েছে। বিশ্বায়নের এই যুগে সমাজতন্ত্র আজও জীবন্ত হয়ে আছে।গতকাল রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড তোয়াহার ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। সংগঠনের পলিটব্যুরোর সদস্য আবু হামেদ শাহাবউদ্দিনের সভাপতিত্বে লুৎফর রহমান, ধীরেন সিংহ, দেলোয়ার হোসেন, সুনীল শীল প্রমুখ বক্তব্য দেন। দিলীপ বড়ুয়া বলেন, কমরেড তোয়াহা শ্রমজীবী মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগী নেতৃত্ব ও সংগ্রামী জীবন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নেওয়া প্রত্যেক মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। বিজ্ঞপ্তি।