সমাজভিত্তিক সংগঠনগুলোর জাতীয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজভিত্তিক সংগঠনগুলোর অভিজ্ঞতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে আগামী বুধবার ও বৃহস্পতিবার রাজধানীতে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সমাজভিত্তিক এসব তৃণমূল সংগঠনের অধিকারের বিষয়গুলো খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ওই সম্মেলনে তুলে ধরা হবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সম্মেলনটির আয়োজনের জন্য গঠন করা জাতীয় কমিটি।
জাতীয় কমিটির পক্ষে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন অক্সফ্যাম, বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার মনীষা বিশ্বাস। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ সূচনা বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের রোকেয়া কবীর, নারী মৈত্রীর শাহিন আখতার ডলি। উদ্যোক্তারা জানান, এ সম্মেলনের মূল স্লোগান ‘সম-অংশগ্রহণমূলক উন্নয়নের লক্ষ্যে সমাজভিত্তিক সংগঠন।’ বিজ্ঞপ্তি।