সমাধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গ্যাসসংকট সমাধানের পদক্ষেপ গ্রহণ ও আশুগঞ্জে একটি কমপ্রেসর স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ছয় আইনজীবী রিট আবেদনটি করেন। রিটে পরিকল্পনা, জ্বালানি ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বলে জানা গেছে।