সমুদ্রজয় উদ্যাপনে নাগরিক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক আদালতে সমুদ্রজয়ের ঘটনা উদ্যাপনের জন্য শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে সদস্যসচিব করে নাগরিক কমিটি গঠন করা হয়েছে।গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নাগরিক কমিটির এক সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জিল্লুর রহমান সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। শিল্পী কাইয়ুম চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, কবি বেলাল চৌধুরী, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ বৈঠকের কথা জানিয়ে প্রথম আলোকে জানান, আগামী ১ এপ্রিল কমিটির পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।