সমুদ্রের গ্যাস ব্লক চুক্তি বাতিল চায় গণতান্ত্রিক ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনোকো ফিলিপসের সঙ্গে করা সমুদ্রের গ্যাস ব্লক ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। গতকাল সোমবার পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলেন, কৃষি-শিল্পসহ জাতীয় স্বার্থে গ্যাস ব্যবহারের প্রতি গুরুত্ব না দিয়ে সরকার মার্কিন বহুজাতিক কোম্পানিকে তা ইজারা দেওয়ার চুক্তি করেছে। এর মধ্য দিয়ে আগের সরকারগুলোর মতোই জাতীয় ও জনস্বার্থবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সমাবেশে বক্তব্য দেন হাবীবুল্লাহ, মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ দত্ত প্রমুখ। এর আগে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।