সময় বাড়ল ঝুলন্ত তার নামানোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ঝুলন্ত তার নামিয়ে ফেলার সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত এই সময়সীমার মধ্যে পড়বে না। এ অংশটুকুর মধ্যে এখনো ঝুলন্ত তার থাকলে তা ১৫ ডিসেম্বরের মধ্যে কেটে ফেলা হবে।গতকাল রোববার বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সরকার গত ৩০ নভেম্বরের মধ্যে পুরো ঢাকার ঝুলন্ত তার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। বৈঠকে সভাপতি ছিলেন বিদ্যুৎ-সচিব আবুুল কালাম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, ঝুলন্ত তার ভূগর্ভে নিয়ে যাওয়ার জন্য তিন পর্বে বিতরণ অবকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই অবকাঠামো তৈরির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৩০ নভেম্বর পর্যন্ত। কিন্তু ওই সময়ের মধ্যে উত্তরা-শাহবাগ পর্যন্ত শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই এই অংশের ঝুলন্ত তার কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। উত্তরা-মতিঝিল ও মিরপুর-ধানমন্ডি এলাকায় অবকাঠামো পুরো হয়নি বলে সময়সীমা বাড়ানো হয়েছে। সময়সীমা বাড়ানো-সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই গণমাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত হয় বৈঠকে।