সময়মতো বই দিতে পারায় অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুটি শিক্ষক সংগঠন সময়মতো বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করতে পারায় সরকারের প্রতি অভিনন্দন জানিয়েছে। পৃথক পৃথকভাবে ওই দুটি সংগঠন এ অভিনন্দন জানায়।প্রথম বছরে সুষ্ঠুভাবে মাধ্যমিকের বই বিতরণ করায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে। রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এই অভিনন্দন জানানো হয়। সমিতির সভাপতি সামসুল হকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইনছান আলী, গৌঢ় চন্দ্র মণ্ডল, কাদের ভুঞা, জালাল উদ্দিন সরকার, মনোয়ারুল ইকবাল, সুভাষ গোলদার প্রমুখ।এদিকে প্রাথমিক শিক্ষক সমিতি সময়মতো প্রাথমিকের বিনামূল্যের বই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাথমিক ও গণশিক্ষা-মন্ত্রী আফছারুল আমিন ও প্রতিমন্ত্রী মোতাহের হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে। সমিতির সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ অন্য নেতারা গতকাল রোববার এক বিবৃতিতে প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ঘোষণার দাবি জানান।