সময়সীমা বাড়ল টার্ম কোর্স নিবন্ধনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগামী টার্মে কোর্স নিবন্ধনের সময়সীমা দুই দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছে, যেসব বিভাগের নিবন্ধনের সময়সীমা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, সেসব বিভাগে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি।