সরকার খোলাবাজারে চাল বিক্রি বাড়াবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার সারা বছর খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চালাবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেন, ঈদের পর ওএমএসের আওতা বাড়ানো হবে।গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ওএমএস কার্যক্রম দেখার সময় মন্ত্রী এ কথা বলেন। তিনি পান্থপথ বউবাজার, আগারগাঁও বিএনপি বাজার, আগারগাঁও-তালতলা স্টাফ কোয়ার্টার্স, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাঙলা কলেজ, শ্যামলী বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট এলাকায় ওএমএসের কার্যক্রম পরিদর্শন করেন।