সরকার চিনির দাম কেজিতে দুই টাকা কমাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন রমজান মাসে দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি কেজি চিনির দাম দুই টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বুধবার থেকে সরকারি চিনির কলগুলো তাদের ডিলারদের কাছে প্রতি কেজি চিনি ৪৫ টাকার পরিবর্তে দুই টাকা কমিয়ে ৪৩ টাকায় বিক্রি করবে।শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন চিনিকলের কাছে ৫০ হাজার টন চিনি মজুদ রয়েছে। এ ছাড়া চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মাধ্যমে ইতিমধ্যে ২৫ হাজার টন চিনি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এ চিনি রমজানের মাঝামাঝি সময়ে দেশে চলে আসবে। অর্থাৎ আসন্ন রমজান মাসে শিল্প মন্ত্রণালয় বাজারে ৭৫ হাজার টন চিনি বিক্রি করবে।