সরকার দরিদ্র জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দরিদ্র জনগণের সরকার। এই সরকার সব সময় দরিদ্র জনগণের পাশে থাকবে।মন্ত্রী গতকাল সকালে রাজধানীর দক্ষিণখান ইউনিয়ন এলাকায় আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয়ে দরিদ্র জনগণের মধ্যে কম্বল বিতরণকালে এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির জনক বলেছিলেন, “আমি গরিব-দুঃখী জনগণের মুখে হাসি ফোটাতে চাই।” ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর জতির জনক এ স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেছিলেন। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক উন্নয়নকাজ শুরু করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা তাঁকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নের বাস্তবায়ন চিরতরে বন্ধ করতে চেয়েছে।’বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার মাধ্যমে একটি অঙ্গীকার বাস্তবায়ন করতে পেরেছি।’ তিনি বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার করার নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক এনাম উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।