সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাম গণতান্ত্রিক মোর্চার নেতারা বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে একের পর এক বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে। বাংলাদেশ সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না। রাজধানীর তোপখানা রোডে মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় গতকাল সোমবার নেতারা এই কথা বলেন।নেতারা বলেন, গত এক সপ্তাহে সীমান্তে কমপক্ষে দুজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সিলেটের জৈন্তাপুরের সীমান্ত এলাকার ৫০০ গজ ভেতরে ঢুকে দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ থেকে বোঝা যায়, সীমান্তের মানুষ অসহায় জীবনযাপন করছে।এরই মধ্যে ভারত বাংলাদেশের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেশটিকে কারাগারে পরিণত করেছে বলে বক্তারা মন্তব্য করেন। তাঁরা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কারাগার পাহারা দিতে এসে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অথচ সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা ভারতীয় সীমান্তরক্ষীদের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।