প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার বিপন্ন করার যুদ্ধে নেমেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য তাসনীম আলম। তিনি বলেন, জামায়াত যুদ্ধাপরাধের দল নয়। যুদ্ধাপরাধের বিচারের নামে যে প্রহসনের আয়োজন করা হয়েছে, সে গোমর এখন ফাঁস হয়ে গেছে। দলের সাংসদ হামিদুর রহমান আযাদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, বিচারপতি নাসিমের পদত্যাগের পর ট্রাইব্যুনালের বিচারকাজ তামাদি হয়ে গেছে। তাই এ ট্রাইব্যুনালের কার্যক্রম আর একদিনও চলতে পারে না। এই ট্রাইব্যুনালের কোনো রায় দেশের জনগণ মেনে নেবে না।