সরকারকে বেকায়দায় ফেলতেই ইলিয়াসের ঘটনা: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্যই ইলিয়াস আলীর ঘটনা ঘটানো হয়েছে। এক ইলিয়াস আলীর জন্য পাঁচ দিন হরতাল করা হয়েছে। এর উদ্দেশ্য কী? ‘ ডালমে কুচ কালা হায়’।গতকাল জাতীয় প্রেসক্লাবে হকার্স ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। অহেতুক হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও শ্রমিক হত্যার প্রতিবাদে এবং পুনর্বাসন ছাড়া ফুটপাতের হকারদের উচ্ছেদ বন্ধের দাবিতে এই আলোচনার আয়োজন করা হয়।