দেশের প্রায় এক কোটি ৬০ লাখ প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে ৩০ শতাংশই দৃষ্টিপ্রতিবন্ধী। প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষার হার ২০ শতাংশেরও কম। সমন্বিত প্রচেষ্টায় এই শিশুদের শিক্ষা ও সাক্ষরতা অর্জনে সরকারকেই সুযোগ করে দিতে হবে।গতকাল বুধবার বেসরকারি সংগঠন বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে এ দাবি জানান।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভিপসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন মজুমদার।লিখিত বক্তব্যে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্রেইল উপকরণ সরবরাহ করা, চতুর্থ শ্রেণী থেকে শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া ও প্রতিবন্ধীদের পরীক্ষায় এক ঘণ্টা সময় বেশি বরাদ্দ করাসহ মোট ১৭টি দাবি জানানো হয়।