সরকারি অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিরত অবস্থায় মৃত্যু হলে মৃত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। পরিষদ ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, সচিবালয়ের ভেতরের ও বাইরের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদবি ও বেতন স্কেলের সমতাসহ সাত দফা দাবি মেনে নেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে। বিজ্ঞপ্তি।