সরকারি কর্মচারীর ফ্ল্যাট থেকে ইয়াবা উদ্ধারের দাবি ডিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের একটি সরকারি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গণপূর্ত বিভাগের কর্মচারী আমির হোসেনসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ দাবি করেছে, ওই ফ্ল্যাট থেকে সাড়ে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, শুক্রবার রাতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল আগারগাঁওসংলগ্ন তালতলা কলোনিতে আমির হোসেনের সরকারি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে আমির হোসেন ও তাঁর সন্দেহভাজন তিন সহযোগী কাজী শাহ রিয়াজ, আক্তার হোসেন ও জহিরউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দখল থেকে সাড়ে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনে ব্যবহূত একটি প্রাইভেট কারও জব্দ করা হয় বলে ডিবি পুলিশ দাবি করেছে।পুলিশ জানায়, আমির হোসেন গণপূর্ত অধিদপ্তরের মেকানিক্যাল ফিডার।ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আমির হোসেন বলেছেন, তিনি ২০০২ সাল থেকে ইয়াবা ব্যবসা করেন। তাঁর স্ত্রীও ইয়াবা ব্যবসা করেন।