সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শতবর্ষ পূর্তি উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শতবর্ষ পূর্তি উত্সব ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই উত্সবে থাকবে শিক্ষাবিষয়ক সেমিনার, আলোচনা, শিক্ষামেলা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শতবর্ষ পূর্তি উত্সবে যোগ দিতে আগ্রহী প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এসে নাম নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।