প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি নির্দেশনা বাস্তবায়নে কালক্ষেপণের প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলীরা গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যার আংশিক সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করাসহ বিভিন্ন সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, ঢাকা জেলা সভাপতি এস এম ইলিয়াস বিজ্ঞপ্তি।