প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি প্রশ্রয় ও মদদেই বাজারে সিন্ডিকেট রাজত্ব করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। তাঁদের ভাষায়, ‘সরকারি মন্ত্রী-এমপিরা কাঁচা টাকা লুটের ভাগ পেতে সিন্ডিকেটের নিরাপত্তা দিয়ে চলেছেন।’গতকাল সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন। সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সমন্বয় পরিষদের সদস্য আবদুস সালাম, আবুল হাসান, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখতার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।