সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘মহাজোট সরকারের পায়ের নিচ থেকে ক্রমেই মাটি সরে যাচ্ছে। গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বললেই এ বাস্তবতা বোঝা যায়।’গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত, ‘মহাজোট সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, আগামী চার বছর কেমন যাবে, তার একটি ধারণা পাওয়া যায় সরকারের গত এক বছরে। এতে বলা যায়, এক বছর যেহেতু ভালো যায়নি, তাই আগামী চার বছরও ভালো যাবে না।মওদুদ বলেন, পত্রপত্রিকায় সরকারের যে বিশাল সাফল্যের ফিরিস্তি দেওয়া হয়েছে, এর মধ্যে অভাবনীয় ও নতুনত্ব কিছুই নেই।ন্যাশনাল ইয়ুথ ফোরামের আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় এতে শফিউল আলম প্রধান, প্রমুখ বক্তব্য দেন।