সশস্ত্র বাহিনীর প্রকৌশলগত সর্বশক্তি নিয়োগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে হতাহত ব্যক্তিদের উদ্ধার-তৎপরতায় সমন্বয়হীনতার অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। তাঁরা মনে করেন, এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর প্রকৌশলগত সর্বশক্তি নিয়োগ করা দরকার। অন্যথায় আটকে পড়া অবশিষ্ট ব্যক্তিদের জীবিত উদ্ধার করা যাবে না বলে তাঁদের আশঙ্কা।বাম মোর্চার কেন্দ্রীয় নেতা সাইফুল হক, মোশারফ হোসেন, জুনায়েদ সাকি, বহ্নিশিখা জামালী ও নজরুল ইসলাম গতকাল ধসেপড়া ভবন পরিদর্শন করে এক যৌথ বিবৃতিতে এ আশঙ্কার কথা জানান। সমগ্র উদ্ধার-তৎপরতায় হাজার হাজার তরুণ, যুবক ও স্থানীয় জনগণের ভূমিকাই প্রধান বলে বিবৃতিতে বলা হয়।বিবৃতিতে রানা প্লাজার মালিক, পোশাক কারখানার মালিক, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবি করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে চরম দায়িত্বহীন ও উদ্ভট আখ্যায়িত করেন বাম মোর্চার নেতারা।