সহকর্মীর হাতে চিকিৎসক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক চিকিৎসককে তাঁর সহকর্মীরা লাঞ্ছিত করেছেন। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।বিএসএমএমইউয়ের একাধিক সূত্র জানিয়েছে, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের ইউরোলজি ও অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ও শিক্ষকেরা রোগীকে অজ্ঞান করা নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ইউরোলজি বিভাগের অপারেশন কক্ষে ঢুকে সহযোগী অধ্যাপক এ টি এম আমান উল্যাহকে হেনস্তা করেন। অন্যান্যের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক দেবব্রত বণিক। তিনি প্রথম আলোকে বলেন, কাউকে শারীরিকভাবে আঘাত করার যে কথা শোনা যাচ্ছে, তা ঠিক নয়।ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, লাঞ্ছনার শিকার এবং লাঞ্ছনাকারী চিকিৎসকেরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য।