সহজ শর্তে কিন্ডারগার্টেন নিবন্ধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহজ শর্তে নিবন্ধন করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের চিত্র তুলে ধরে বলেন, কিন্ডারগার্টেনের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত বিধিমালা বেশ কঠিন। এ জন্য তাঁরা কিছু প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবগুলো হলো সংরক্ষিত তহবিলের অর্থ সর্বোচ্চ ৫০ হাজার টাকা, স্কুলগুলো পরিচালনার কমিটির আওতায় না এনে থানা শিক্ষা কার্যালয় ও জেলা শিক্ষা কার্যালয়ের তত্ত্বাবধায়নে রাখার ব্যবস্থা, নিবন্ধন ফি সর্বোচ্চ তিন হাজার টাকা করা এবং জমির ক্ষেত্রে মহানগরে পাঁচ শতাংশ, জেলা শহরে ১০ শতাংশ ও উপজেলায় ১৫ শতাংশ জমির ওপর বা ভাড়াবাড়িতে প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কো-চেয়ারম্যান শহীদুজ্জামান, মহাসচিব জি এম জাহাঙ্গীর কবির প্রমুখ।