সাংবাদিক ফরহাদ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলায় তাঁর ভাগনে নাজিমুজ্জামান ও রাজু আহম্মেদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী অভিযোগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে পাঠাতে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। গত ১ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।গত বছরের ২৮ জানুয়ারি ৭৭ নয়াপল্টনের বাসা থেকে সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ফরহাদ খাঁ দৈনিক জনতার জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ফরহাদ খাঁর ভাগনে নাজিমুদ্দিন ও রাজু আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।