সাংবাদিক ফাহিরের মৃত্যুতে ইউডা সিএমএসের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউডার কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলাম ভূঁঞার মৃত্যুতে দোয়া ও শোকসভা আয়োজন হয়েছে
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (সিএমএস) বিভাগের সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলাম ভূঁঞার মৃত্যুতে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ শোকসভায় সিএমএস বিভাগে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সচিব মুনির আহমেদ, সিএমএস বিভাগের কো-অর্ডিনেটর ড. মো. মফিদুল আলম খান, ডেপুটি রেজিস্ট্রারার, সিএমএস ডিপার্টমেন্টের লেকচারার ইসমাঈল হোসেন সিরাজী।

শোকসভায় স্মৃতিচারণা করেন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ইউডা সিএমএস থেকে স্নাতক শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন ২৪ বছর বয়সী ফাহির।

দৈনিক আনন্দ বাজার দিয়ে গণমাধ্যমে কাজ শুরু হয় ফাহিরের। সময়ের আলো হয়ে আজকের পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

১১ ডিসেম্বর কর্মস্থল থেকে মোহাম্মদপুরের বাসায় ফিরে বিকেলে অসুস্থ হয়ে পড়েন ফাহির। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ফাহিরের বাড়ি কুমিল্লার মুরাদনগরের বাখরনগরে। বাবা মো. নজরুল ইসলাম ভূঁঞা ও মা মোসাম্মৎ জুলেখা বেগম। একমাত্র বড় ভাইয়ের নাম মাইদুল ইসলাম ভূঁঞা।