সাংবাদিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ জন মুক্তিযোদ্ধা সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম তাঁদের হাতে এ উপলক্ষে ক্রেস্ট তুলে দেন।সংবর্ধনা নেওয়া ১১ সাংবাদিক হলেন: আকরাম হোসেন খান, কার্ত্তিক চ্যাটার্জি, আজিজুল ইসলাম ভূঁইয়া, শফিকুল বাশার, তিমির লাল দত্ত, হালিম আজাদ, শংকর কুমার দে ও স্বপন দাশগুপ্ত। সংবর্ধনার জন্য মনোনীত শফিকুর রহমান, মৃণালকৃষ্ণ রায় ও মোস্তাক আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।অনুষ্ঠানে সাংসদ কাজী গোলাম দস্তগীর, ওশান গ্রুপের চেয়ারম্যান খন্দকার আলী আজম ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।