সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ডেইলি সান-এর সোলাইমান সালমান ও সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠ-এর জসিম রেজা নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া সহসভাপতি পদে দি ইনডিপেনডেন্ট-এর জামিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুগান্তর-এর সাদীকুল ইসলাম নিয়োগী পন্নী, সাংগঠনিক সম্পাদক পদে নিউ এজ-এর লিমন খান, অর্থসম্পাদক পদে ইনকিলাব-এর এম এ মালেক, দপ্তর সম্পাদক পদে দিনকাল-এর নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে খবরপত্র-এর ইব্রাহীম প্রিন্স ও দেশজনতার এস এম আল-আমীন নির্বাচিত হয়েছেন।