সাংবাদিক সমিতির পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাল্টাপাল্টি কমিটি হয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে একটি পক্ষ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আরেক পক্ষ পৃথক কমিটি গঠন করে।জাতীয় প্রেসক্লাবে গঠিত কমিটির নির্বাচনে দৈনিক ডেসটিনির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এস কে রেজা পারভেজ সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এস এম মহসিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।ডিআরইউতে গঠিত কমিটির সভাপতি হয়েছেন দৈনিক সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজবংশী রায় এবং সাধারণ সম্পাদক দিনের শেষের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবদুল হাই তুহিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচিত হওয়ার পর রাজবংশী ও তুহিনের কমিটির সদস্যরা আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করেছে।’ অন্য কোনো কমিটির বিষয়ে তাঁর জানা নেই।