সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
এ বছরের ২১ জানুয়ারি শনিবার সাভারের ডেইরি ফার্ম পিকনিক স্পটে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হবে। এ জন্য নাম নিবন্ধনের শেষ সময় ১৮ জানুয়ারি।
গতকাল রোববার ডিইউএমসিজেএএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিলনমেলার দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিভাগের সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যরা এবং বর্তমান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে মিলনমেলায় উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশ নিতে চাইলে ডিইউএমসিজেএএর সদস্যদের ৫০০ টাকা, যুগলদের এক হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের ৩০০ টাকা করে দিতে হবে। তিন বছরের অধিক বয়সী সন্তান এবং সহকারী বা গাড়িচালককে নিতে চাইলে ৩০০ টাকা করে দিতে হবে। যাঁরা নিবন্ধন করতে চান তাঁরা ০১৭১২১৬৩৪৩৪, ০১৭১২০৫৯৭৮৭, ০১৫৫২৩৬৫৫৪২, ০১৭১৮০৮৬৯৮৫, ০১৭১১১৬৫০০৮, ০১৫২০০৯০৫৮৩ এবং ০১৭৮৩৩৫৪৭৪৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।