প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘বিভাগ দিবস’। ১৯৬২ সালের এই দিনে বিভাগটি প্রতিষ্ঠিত হয়েছিল। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সাংবাদিকতা বিভাগ। সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে ট্রেন দুর্ঘটনায় আহত সাংবাদিকতা বিভাগের ছাত্র সাইফুল সামিনের কৃত্রিম পা সংযোজনের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানানোর উদ্যোগ নিয়েছে বিভাগ। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এতে উপস্থিত থাকবেন।