জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ঘটনার বিচার শেষে তাঁরা ক্ষমা চান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের বাসে করে দৈনিক মানবকণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সোহাইল রানা ও আমাদের অর্থনীতির প্রতিবেদক নূর সোলাইমান যাত্রাবাড়ী যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কর্মী ও রসায়ন বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান, প্রাণীবিদ্যা বিভাগের আবদুল্লাহিস সাদেকসহ ১০ জন বাসে বিশৃঙ্খলা করেন। সোহাইল ও সোলাইমান বাধা দিলে তাঁদের মারধর করা হয়। ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম জানান, ওই কর্মীরা ছাত্রলীগের বদনাম করেছেন। সংগঠনের সব কর্মসূচিতে তাঁদের নিষিদ্ধ করা হয়েছে।