সাংবাদিকদের মানবিক হওয়ার পরামর্শ এমি হার্ডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত মার্কিন সাংবাদিক এমি হার্ডি সাংবাদিকদের মানবিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।গতকাল মঙ্গলবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত সেমিনারে এমি হার্ডি এই আহ্বান জানান। ‘ট্রমা রিপোর্টিং অ্যান্ড ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’ শীর্ষক ওই সেমিনারে এমি হার্ডি বলেন, একজন অনুসন্ধানী প্রতিবেদক প্রথমত একজন মানুষ এবং দ্বিতীয়ত একজন সাংবাদিক। সাংবাদিককে মানবিক হতে হবে।এমি হার্ডি বলেন, প্রতিবেদনের বিষয় সম্পর্কে প্রতিবেদককে বিস্তারিত জানতে হবে। সাধারণ মানুষের সঙ্গে বেশি বেশি করে কথা বলতে হবে এবং সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন ও আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবেই নিজস্ব মতামত দেওয়া যাবে না। পক্ষপাতিত্ব করা যাবে না। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জি এম শহীদুল আলম বক্তব্য দেন।