সাংবাদিকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব হোসেনের বাসায় চুরি হয়েছে। গত শনিবার তাঁর বাসার তালা ভেঙে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।রাজীব হোসেন জানান, পয়লা বৈশাখ পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হন। রাতে বাসায় ফিরে দেখেন, তাঁর পূর্ব রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। স্বর্ণালংকার, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। এ ব্যাপারে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।