সাংবাদিকের বাড়ি বিক্রিচেষ্টার আসামি শাহজাহান জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক এবং সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুর রহিমের গুলশানের বাড়ি বিক্রিচেষ্টার অভিযোগে নয় বছরের দণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান সিরাজকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম এ নির্দেশ দেন।গত বছরের ১৯ জুলাই প্রতারণা ও জালিয়াতির দায়ে শাহজাহান সিরাজের অপর সহযোগী শাহজাহান মোল্লা ও এনামুল হক কাজলকে একই দণ্ড দেওয়া হয়। রায় প্রদানের দিন শাহজাহান সিরাজ ও এনামুল হক আদালতে অনুপস্থিত ছিলেন। এনামুল হক পলাতক।শাহজাহান সিরাজ একবার ক্যান্টনমেন্ট পুলিশের হাতে গ্রেপ্তার হলেও কিছুদিন জেল খাটার পর জামিন পান। জামিন বাতিল হলে তিনি প্রকৃত চেহারা লুকাতে লম্বা চুল ও দাড়ি রেখে আত্মগোপন করেন। ক্যান্টনমেন্ট থানার পুলিশ গত সোমবার রাতে গোপন আস্তানা থেকে তাঁকে গ্রেপ্তার করে