সাংসদদের নিয়ে মার্চে ঢাকায় জলবায়ু সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ৩০টি দেশের সাংসদদের নিয়ে ১৪ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ সচিবালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন হবে। সম্মেলনে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আইনপ্রণেতাদের করণীয় সম্পর্কে আলোচনা হবে। সম্মেলন শেষে ঢাকা ঘোষণা গ্রহণ করা হবে।বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, সোহরাব আলী সানা, গোলাম সবুর, গিয়াস উদ্দিন আহমেদ ও পারভীন তালুকদার অংশ নেন।