সাংসদের বাসায় ডাকাতির ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সাংসদ সাহিদা তারেখ দীপ্তি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী নিগার সুলতানার বাসায় ডাকাতির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সন্দেহভাজন আরও চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পুলিশ খোয়া যাওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের সন্দেহ, স্থানীয় একটি সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে। এ ক্ষেত্রে তারা ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করেছে বলে তাঁর ধারণা। আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাঁচটি দল রাজধানীর আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তিনি জানান, সাংসদের বাসায় ডাকাতির ঘটনায় পাঁচজনের একটি দল অংশ নেয়।