সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন সংশোধনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ ও সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসম্পর্কিত আইন সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ দাবিতে মানববন্ধন করেছে তারা।মানববন্ধনে বক্তারা সম্প্রতি পাস হওয়া আইনটিকে আদিবাসীদের নিশ্চিহ্ন করার অপপ্রয়াস হিসেবে অভিহিত করে বলেন, এ আইনে সব আদিবাসী জনগোষ্ঠীর নাম উঠে আসেনি। দেশব্যাপী ৪৫টি আদিবাসী জনগোষ্ঠী থাকলেও আইনে উল্লেখ করা হয়েছে মাত্র ২৭টি জনগোষ্ঠীর নাম। সরকার আইনটিতে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের পরিবর্তে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।মানববন্ধনে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি নিষ্কৃতি হাগিদক, হিল উইমেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক চঞ্চনা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।