সাংস্কৃতিক বিনিময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাড়ালে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ ও ভারতের জনগণ একই সংস্কৃতি ও প্রাচীন ইতিহাসের অংশ। প্রতিবেশী এই দেশ দুটির মধ্যকার সম্পর্ক তাই বন্ধুত্ব, সমতা ও সার্বভৌমত্বের ওপর প্রতিষ্ঠিত।মন্ত্রী গতকাল ঢাকায় শিল্পকলা একাডেমীতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা আয়োজিত ভারতীয় সাংস্কৃতিক উৎসব ‘আনন্দযজ্ঞ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভারতীয় দূতাবাসের হাইকমিশনার রজিত মিত্তার।