সাইফউদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রমিকনেতা সাইফউদ্দিন আহমেদ মানিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর তোপখানায় নিজস্ব কার্যালয়ে এক স্মরণসভা আয়োজন করে টিইউসি। সভায় বক্তারা বলেন, ষাটের দশকে ছাত্রত্ব শেষ করে যেসব ছাত্রনেতা শ্রমিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে ছিলেন, তাঁদের অন্যতম সাইফউদ্দিন আহমেদ। তিনি শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলেছিলেন। এ ছাড়া ’৬৯-এর গণ-অভ্যূত্থান, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় সাইফুদ্দিন আহমেদের স্ত্রী ফওজিয়া মোসলেম, শ্রমিকনেতা জাফরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, আবদুল কাদের হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।