সাইবার অপরাধ নিয়ে পুলিশের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, কম্পিউটার জীবনকে সহজ, গতিশীল এবং যোগাযোগের মাধ্যম হিসেবে এগিয়ে নিলেও ইন্টারনেটের মাধ্যমে এ প্রযুক্তি সাইবার অপরাধের মাত্রাও বাড়িয়ে দিয়েছে। ‘কম্পিউটার মাধ্যমে অপরাধ’ নিয়ে দুই দিনের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।মিরপুর পুলিশ স্টাফ কলেজে গতকাল এ কর্মশালা শুরু হয়। কর্মশালাটি বাংলাদেশ পুলিশ সংস্কার প্রকল্প ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে হচ্ছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদের ২৪ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।মহাপরিদর্শক বলেন, এ ধরনের প্রশিক্ষণ কম্পিউটার দ্বারা সংঘটিত অপরাধসমূহ শনাক্তকরণ, দমন এবং তদন্ত করার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ।