সাইবার আক্রমণ ঠেকাতে নীতিমালা তৈরির উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার নিরাপত্তার জন্য নতুন করে নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সাইবার আক্রমণ হলে কী ধরনের জরুরি ব্যবস্থা নিতে হবে, সে বিষয়ে নীতিমালা তৈরি করা হবে। দুটি নীতিমালার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাইবার অপরাধ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির আওতায় এ বৈঠক হয়। বৈঠকে এ ব্যাপারে খসড়া নীতিমালা তৈরির জন্য সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করতে বলা হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে খসড়া প্রতিবেদন দিতে বলা হয়।