সাক্ষ্য দিয়েছেন আরও চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন চিকিৎসক কামরুল হাসান সরদার, মোহাম্মদ শহিদুল ইসলাম, আবুল হোসেন ও মতিউর রহমান। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এই সাক্ষ্য গ্রহণ করেন।আসামিদের উপস্থিতিতে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন ১৮ নভেম্বর। এ নিয়ে এই মামলায় গতকাল পর্যন্ত ১৯ জন সাক্ষ্য দিলেন।গত ৩১ অক্টোবর এই মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় কারাগারে আটক চার আসামি সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম ওরফে খোকনকে হাজির করা হয়। অপর আসামি সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদ পলাতক রয়েছেন। গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানের কূটনীতিক এলাকার ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৭ মার্চ গুলশান থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।