সাখাওয়াত সভাপতি সাজ্জাদ সাধারণ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সাখাওয়াত হোসেন সভাপতি ও সাজ্জাদ আলম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সাখাওয়াত পেয়েছেন ৪১৬ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে মোতাহের হোসেন ৩৩১, মোস্তাক হোসেন ২৪ ও সোহেল সানি ১১ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সাজ্জাদ আলম খান পেয়েছেন ৩৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাকিব হাসনাত ৩০১ ও গ্যালমান শফি ১০৭ ভোট পেয়েছেন।গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ভবনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৭২ জন ভোটারের মধ্যে ৭৮৬ জন ভোট দেন। কার্যনির্বাহী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) খোকন বড়ুয়া, অর্থ সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কাজী হাবিব, মহিলাবিষয়ক সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) আলফা আরজু, প্রচার সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শহীদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মোরসালিন আহমেদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে কবির আহমেদ খান, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নাজমুল আহমেদ তৌফিক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে হাসান আরিফ, মোস্তফা কাজল, সাজ্জাদ হোসেন, আতিকুর রহমান, সৈয়দ মতিউর রহমান, মো. মজিবুর রহমান ও সালাহউদ্দিন আহমেদ নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। অপর দুই সদস্য হলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও আবু তাহের।