সাজা কমানোর সংশোধনী বাতিল চেয়ে ছয় সচিবের প্রতি আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িচালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সাজার মেয়াদ (৩০৪বি ধারা) কমানোসংক্রান্ত ১৮৮৫ সালের দণ্ডবিধি ও ফৌজদারি আইনের সংশোধন বাতিল চেয়ে ছয় সচিবের প্রতি আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। গতকাল রোববার ডাকযোগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ওই নোটিশ পাঠান।সাত দিনের মধ্যে সংশোধনী বাতিল চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, আইনসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিব বরাবরে এ নোটিশ পাঠানো হয়। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সাত দিনের মধ্যে সংশোধনী বাতিল না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সংশোধনীটি বাতিল হলে অপরাধের ক্ষেত্রে সাত বছরের সাজা বহাল হবে।