প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ জুনের মধ্যে সাত দফা দাবি না মানলে আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীতে ধর্মঘট ডাকার ঘোষণা দিয়েছেন রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। বিভিন্ন সড়কে রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রিকশা চলাচলে বিকল্প (বাইলেন) রাস্তা তৈরি, ৪৩ হাজার রিকশা-ভ্যানের লাইসেন্সসহ রিকশা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নেতারা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেওয়া হয়।সংগঠনের আহ্বায়ক আর এ জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব মো. ইনসুর আলী, মো. আজাহার আলী প্রমুখ। পরে দাবি আদায়ের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা সিটি করপোরেশন ঘেরাও করে। বিজ্ঞপ্তি।