সাত দফা দাবিতে জাতীয় কমিটির ঝটিকা সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে আজ বুধবার থেকে দেশব্যাপী ঝটিকা সফরে যাচ্ছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রাজধানীর মুক্তাঙ্গন থেকে সংগঠনের নেতারা পাঁচটি দলে বিভক্ত হয়ে এই সফর শুরু করবেন। গতকাল মঙ্গলবার জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রপ্তানিমুখী উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও সমুদ্রে রপ্তানিমুখী গ্যাস চুক্তি বাতিল, জরুরি ভিত্তিতে সুনেত্রসহ স্থলভাগ থেকে গ্যাস উত্তোলনের পদক্ষেপ নেওয়া, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন পাস প্রভৃতি দাবির কথা বলা হয়। সফরকালে ৪০টি জেলা সদরসহ অর্ধশত স্থানে সমাবেশ ও শতাধিক পথসভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলগুলোর নেতৃত্ব দেবেন: শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, আনু মুহাম্মদ, নূর মোহাম্মদ, ম ইনামুল হক, নাসিম আখতার হোসাইন, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।