সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দফা দাবিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি গতকাল মঙ্গলবার সারা দেশে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। সাত দফা দাবির মধ্যে রয়েছে দলিল নিবন্ধন পদ্ধতির আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না, দলিলপ্রতি সম্মানী ভাতা বাড়াতে হবে, নিবন্ধিত ব্যক্তি ভিন্ন অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না, জেলা কমিটির সুপারিশ ব্যতীত নতুন দলিল লেখকদের সনদ দেওয়া যাবে না, দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া ইত্যাদি। তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে দলিল লেখক সমিতির সভাপতি সামসুল আরেফীন, সংগঠনের নেতা ফরিদুল ইসলাম, এম এ তাহের, গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য দেন।