প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার শান্তির পায়রা উড়িয়ে ও ১৬ পাউন্ড ওজনের কেক কেটে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম কেক কাটেন। এর আগে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, মনির হোসেনসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী রোববার মুক্তিযোদ্ধা সম্মাননা, পরদিন সোমবার সেমিনার, ৩১ মে সদস্য লেখক সম্মাননা এবং ১ জুন মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।