প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি বিক্রি করায় গতকাল শনিবার রাজধানীর সাতটি দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম শেখের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে গতকাল মালিবাগ বাজারের কুমিল্লা জেনারেল স্টোর, বি-বাড়িয়া স্টোর ও শাহিন স্টোরকে বোতলজাত সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি থেকে বেশি দাম রাখার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দায়ে শান্তিনগর বাজারের ভাই ভাই স্টোর, খোন্দকার জেনারেল স্টোর, শাহিদ স্টোর ও আহসানউল্লাহ স্টোরকে জরিমানা করা হয় ৩৭ হাজার টাকা।এ সময় অধিদপ্তরের উপপরিচালক এ বি এম বদিউজ্জামান, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি এবং র্যাবের একটি দল উপস্থিত ছিল। বিজ্ঞপ্তি।